রাজধানীতে একই বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে একই বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



রাজধানীতে একই বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে কালুনগর এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই বোনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, আহত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে জেসমিনকে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, জানা গেছে পারিবারিক বিষয় নিয়ে কলহে এক বোনকে হত্যার পর আরেক বোন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ।

বাংলাদেশ সময়: ১১:২৬:০২   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ