সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গোদনাইল ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উজান টেক্সটাইল মিলের ঝুটের গোডাউনে সকালের দিকে হঠাৎ করে প্রচুর ধোঁয়া বের হতে শুরু করে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে এবং মাত্র আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গুদামটিতে প্রচুর পরিমাণে ঝুট সংরক্ষিত ছিল। তাৎক্ষণিকভাবে আমরা কাজ শুরু করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এই ঘটনায় কেউ আহত হননি।’

বাংলাদেশ সময়: ২৩:০২:০০   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ