বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা আজ
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



আগামী বছর ২০২৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হবে আজ (মঙ্গলবার)। গতকাল সোমবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) জনসংযোগ সচিব ইঞ্জিনিয়ার এইচ এম আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা আজ

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) পক্ষ থেকে ২০২৪ সালের ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ করা হবে।

এর আগে গত ২ নভেম্বর ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরবে যেতে পারবেন। এক্ষেত্রে সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।

এছাড়া বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্যগুলো হলো— প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে। মক্কায় হারাম শরীফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা। এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা। মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।

বিমান ভাড়া কমানোর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, ‘বিমান ভাড়া ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৬:২৮   ৪০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ
সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ