রূপান্তরিত বাংলাদেশের মহানায়কের নাম শেখ হাসিনা : খালিদ মাহমুদ চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপান্তরিত বাংলাদেশের মহানায়কের নাম শেখ হাসিনা : খালিদ মাহমুদ চৌধুরী
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



রূপান্তরিত বাংলাদেশের মহানায়কের নাম শেখ হাসিনা : খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রূপান্তরিত বাংলাদেশের মহানায়কের নাম শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঢাকা শহর বদলে গেছে। তাঁর নেতৃত্বে দেশ আরও বদলে যাবে।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার পুরানো ঢাকার বিআইডব্লিউটিএ’র সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশন সংলগ্ন ‘বুড়িগঙ্গা মঞ্চ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আদি বুড়িগঙ্গা নদীর উন্নয়নে ১৪০০ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। এটি বাস্তবায়িত হলে পুরানো ঢাকার মানুষ আরেকটি হাতিরঝিল পাবে। সেটি আরো আধুনিক হবে। ঢাকার ইতিহাস সংরক্ষণ করা, ঢাকার ইতিহাস চর্চা এবং ঢাকার সংস্কৃতি চর্চার জায়গা তৈরি হলো বুড়িগঙ্গা মঞ্চ।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মূল আলোচক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ ইরফান সেলিম, বুড়িগঙ্গা মঞ্চ এর আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক রাশেদ আলী। উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ কে এম ফেরদৌস আলম।
প্রতিমন্ত্রী বলেন, বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। বিআইডব্লিউটিএ রক্ষক হিসেবে কাজ করবে। মানুষের মনের অজান্তেই বুড়িগঙ্গাকে দূষিত করা হয়েছে। এটিকে রক্ষার জন্য আগে কেউ বলেনি, মানুষকে সম্পৃক্ত করেনি।
বুড়িগঙ্গাকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে পদক্ষেপ নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ২০০১ সালে নির্বাচনের পর সেসব সুন্দর চিন্তা ভাবনা প্রতিফলিত হতে দেখেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল বিল হাওড় রক্ষার জন্য হাওড় কর্তৃপক্ষ গঠন করেছেন। নদী রক্ষার জন্য নদী রক্ষা কমিশন গঠন করেছেন। ঢাকার চারপাশের নদী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষার জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছেন। সেগুলো বাস্তবায়নের জন্য বিআইডব্লিউটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনেক স্মৃতি পুরনো ঢাকার মানুষের সাথে। তাদের সাথে অনেক মায়া ও ভালোবাসা আছে। আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এর প্রতিফলন ঘটাবেন। শেখ হাসিনা যদি থাকে, নৌকা মার্কা যদি থাকে বুড়িগঙ্গা মঞ্চ আরো আলোকিত হবে।

বাংলাদেশ সময়: ২২:০০:৩৬   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ