বিএনপি কেয়ারটেকার নয়, পাপেট সরকার চায় : শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি কেয়ারটেকার নয়, পাপেট সরকার চায় : শামীম ওসমান
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



বিএনপি কেয়ারটেকার নয়, পাপেট সরকার চায় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে তফসিল ঘোষণা হবে। পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। তবে বিএনপি ও জামায়াত, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, ২০১৩ ও১৪ সালে ওরা যেভাবে আগুন সন্ত্রাস করেছিল আবারও সে পায়তারা আছে। আমাদের কাছে খবর আছে আগামী সাত আট দিন ওরা এটা আরও বাড়াবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ফতুল্লার পঞ্চবটীতে পঞ্চবটী-মুক্তারপুর সড়কের কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবােব একথা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তাদের মূল উদ্দেশ্য কেয়ারটেকার না। ওদের উদ্দ্যেশ্য বাংলাদেশে একটা পাপেট সরকার আনা এবং দেশটাকে একটা কলোনির মত করে চালানো।

তিনি বলেন, পৃথিবীর বহু জায়গায় নির্বাচন হচ্ছে। সেখানে কোন কথা নেই। গাজায় হাসপাতালে আগুন দিচ্ছে, সেখানে মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠে না। শুধু বাংলাদেশ নিয়ে তারা খুব উদগ্রীব। এর কারণ আমাদের ভৌগলিক সীমা। আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি। একারণেই লন্ডনে থাকা খুনী তারেক রহমানের নির্দেশে যেকোন উপায়ে তারা এই নির্বাচনটা বন্ধ করতে চায়।

নির্বাচন হবে, সময়মত হবে। কিছু ডালপালা হয়ত ভাঙবে, কিছু শামীম ওসমান হয়ত মরবে। ওরা আমাদের ওপর আঘাত করতেই পারে। বারবার করেছে৷ জাতির পিতার কন্যাকে হত্যার চেষ্টা করেছে, আমাদের ওপর বোমা হামলা করেছে। আমাদের ওপর নির্দেশ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে। আমরা সেটা রাখবো। সময়মত নির্বাচন হবে এবং উন্নয়ন চলমান থাকবে।

তিনি আরো বলেন, আমরা জনগণের সেবক। আমরা জনগণকে নিয়ে চলি। জনগণ যদি ওদের প্রতিহত করতে চায় আমরা প্রতিহত করবো। ওদের বলতে চাই আপনারও বাড়িঘর আছে। মানুষ ওদিকে চোখ দিলে তখন তাদের রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৬   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ