চোরাগোপ্তা হামলা করে সরকার উৎখাত করা যায় না : মায়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » চোরাগোপ্তা হামলা করে সরকার উৎখাত করা যায় না : মায়া
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



চোরাগোপ্তা হামলা করে সরকার উৎখাত করা যায় না : মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আন্দোলনে যখন জনগণের সম্পর্ক না থাকে, সে যেই হোক তার পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না। আর বাসে আগুন দিয়, চোরাগোপ্তা হামলা করে সরকারকে উৎখাত করা যায় না।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী সতর্ক অবস্থানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা ভেসে যাবে। বিএনপি-জামায়াতের গত ১৪ বছর থেকে একই কথা, শেখ হাসিনা সরকারকে হটাও, সামনের শুক্রবার আমরা ক্ষমতায় যাব, ঈদের পরে ক্ষমতায় যাব, জুমার পর ক্ষমতায় যাব! এভাবে তারা সাড়ে ১৪ বছর কী ১৫ বছর কাটিয়ে দিয়েছে।

ক্ষমতাসীন দলের শীর্ষ এই নেতা বলেন, শেখ হাসিনা সরকার হলো বট গাছ, একে ফেলতে গেলে ওই ধরনের শক্তি দরকার। ২৮ অক্টোবর তারা বলেছিল শেখ হাসিনার পতন হবে, তারা ক্ষমতায় যাবে। ২৮ তারিখে যে প্যাঁদানিটা (মার) খাইছে এখন তাদের খবরই নাই। কোন গর্তে ঢুকেছে তা-ও খুঁজে পাওয়া যায় না। যারা গর্তে ঢোকে তারা মাজাভাঙা দল।

মায়া বলেন, আজকে তফসিল ঘোষণা হবে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে। তফসিল ঘোষণা হলে নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আর দু-একটা বাসে আগুন জ্বালিয়ে তফসিল ঘোষণা পেছাতে পারবে না। ঢাকা শহরে আমরা আছি। যেহেতু তফসিল ঘোষণা হবে, আনন্দ মিছিল হবে। শত শত জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল করবে।

নির্বাচনের জন্য আওয়ামী লীগ কতটা প্রস্তুত— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগেই বলেছি আমরা শতভাগ প্রস্তুত। আমরা সবভাবে প্রস্তুত। নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের নেতাদের সমন্বয়ে সারা বাংলাদেশ এভাবে শান্তি এবং পাহারায় থাকব। নির্বাচন পর্যন্ত যেন কোনো বানচাল এবং ভণ্ডুল করার চেষ্টা না করে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্ব মিছিলে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, মো. আওলাদ হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মো. মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, গোলাম সারোয়ার কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১০   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইরান যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল
নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে: সাখাওয়াত
জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ
মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হওয়ার আহ্বান এমপি মান্নানের
দুর্যোগ প্রস্তুতি সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ডিসির
ছিনতাই কমাতে অভিযান চলবে, নগরবাসী নিরাপদ থাকবে: এসপি
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
ঢাকা ও কুয়ালালামপুর দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ