
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ২য় ও ৩য় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক) এর বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রণালয় বিস্তারিতভাবে উপস্থাপন করে। উপস্থাপিত বিষয়ের উপর আলোচনায় কমিটির সদস্যগণ অংশগ্রহণ করে মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের উপর গুরুত্বারোপ করেন। এবং পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক পরিসরে দেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ যথাযথভাবে উপস্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে সংসদীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বৈঠকে কমিটি সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি এমপি, মোঃ জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মোঃ সফিকুর রহমান (কিরন) এমপি, মোঃ সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মোঃ আবুল হাসনাত এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:০৫:৫৭ ১৭ বার পঠিত