দ্বাদশ নির্বাচনের মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ নির্বাচনের মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



দ্বাদশ নির্বাচনের মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের মনোনয়ম ফরম কেনার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।

শনিবার সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ ফরম কেনেন তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় মনোনয়ন ফরম কেনার কথা জানান শেখ হাসিনা। ওই সভায় সভাপতিত্ব করেন দলীয়প্রধান শেখ হাসিনা। এ ছাড়া সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

এরআগে গত বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে, যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৭:৩৫   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা
বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ