আল-শিফায় আইসিইউ’র কোনো রোগীই বেঁচে নেই

প্রথম পাতা » আন্তর্জাতিক » আল-শিফায় আইসিইউ’র কোনো রোগীই বেঁচে নেই
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



আল-শিফায় আইসিইউ’র কোনো রোগীই বেঁচে নেই

ইসরাইলি বাহিনী পুরোপুরি অবরুদ্ধ করার পর গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) সব রোগীরই মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালে আটকা পড়েছে। চিকিৎসকরা এখনও রোগীর সেবায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ইসরাইলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেয়ায় হাসপাতালটি একটি ‘বড় কারাগার’ এবং ‘গণকবর’ হয়ে উঠেছে।

আল জাজিরাকে সালমিয়া বলেন, ‘আমাদের কিছুই নেই। জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, পানি নেই। প্রতিমুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে। গত তিন দিন ধরে হাসপাতালটি অবরোধে রাখা হয়েছে।’

হাসপাতালের অবস্থা নিষ্ঠুর ও বেদনাদায়ক বলে উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালকে ইসরাইলি বাহিনী তাদের ঘাঁটি বানিয়ে ফেলেছে।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানিয়েছে, হাসপাতালটির আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনেরই মৃত্যু হয়েছে।

হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. আহমেদ মোখল্লালতি জানান, তারা হাসপাতাল চত্বরে মৃতদেহ দাফন করছেন।

এদিকে গাজার দক্ষিণেও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৭ নভেম্বর) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, আমরা আমাদের অভিযান সম্পসারণে প্রতিজ্ঞাবদ্ধ। হামাস যেখানে আছে সেখানেই আমাদের অভিযান হবে; এমনকি গাজার দক্ষিণ দিকেও যাব আমরা।’

তিনি আরও বলেন, এ অভিযান এমন সময় শুরু হবে যখন সময়, স্থান এবং অবস্থা আমাদের সেনাদের জন্য সবচেয়ে ভালো হবে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৪৫   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ