এবার ক্যানসারের জীবাণু পাওয়া গেল স্যুটকেসে

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার ক্যানসারের জীবাণু পাওয়া গেল স্যুটকেসে
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



এবার ক্যানসারের জীবাণু পাওয়া গেল স্যুটকেসে

এবার ক্যানসার নিয়ে ভয়াবহ তথ্য দিল হংকংভিত্তিক ভোগ্যপণ্য নজরদারি প্রতিষ্ঠান দ্য কনজ্যুমার কাউন্সিলর। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সংস্থাটির বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ১৫টি স্যুটকেসের নমুনা পরীক্ষায় ক্যানসার সৃষ্টির রাসায়নিক পেয়েছে তারা।

কনজ্যুমার কাউন্সিলের জনসংযোগ কমিটির চেয়ারম্যান কিরাস সিউ কিং-ওয়েই বলেন, ক্যানসারের পাশাপাশি এসব রাসায়নিক উপাদান শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে এবং পুরুষের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে।

এ জন্য স্যুটকেস ও লাগেজের হাতল ধরার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোওয়ার আহ্বান জানিয়েছে দ্য কনজ্যুমার কাউন্সিল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এরইমধ্যে ১৫টি স্যুটকেসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটি ব্র্যান্ডের স্যুটকেসে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করে দেয়া সীমার চেয়ে ৪৫ গুণ বেশি ডিইএইচপি নামের একটি রাসায়নিক পাওয়া গেছে। আরেকটিতে পাওয়া গেছে উচ্চ মাত্রায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস।

গবেষণার পর বিজ্ঞানীরা জানান, ডিইএইচপি শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ক্ষতি করতে পারে পুরুষের প্রজনন ক্ষমতার। এছাড়া গর্ভবতী নারীর ভ্রূণের বেড়ে ওঠার ওপর প্রভাব ফেলতে পারে এই রাসায়নিক।

এছাড়াও প্যারিস ব্র্যান্ডের একটি স্যুটকেসে ডিইএইচপি রাসায়নিক ৪ দশমিক ৬ শতাংশ পাওয়া গেছে। তবে ডেলসে প্যারিস বলেছে, একই মডেলের একটি স্যুটকেস পরীক্ষা করে ডিইএইচপি পায়নি তারা।

কনজ্যুমার কাউন্সিল আরও জানিয়েছে, হলমার্ক ডিজাইন কালেকশন নামের আরেকটি ব্র্যান্ডের স্যুটকেসেও দুই ধরনের পিএএইচএস পাওয়া গেছে। এই রাসায়নিক থেকে মানবদেহে ক্যানসার সৃষ্টি হতে পারে।তবে হলমার্ক ডিজাইন বলেছে, কনজ্যুমার কাউন্সিলের পরীক্ষায় তাদের স্যুটকেসে পিএএইচএস পাওয়া গেলেও তা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করা সর্বোচ্চ সীমা অতিক্রম করেনি।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৪৫   ৩২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ