গাজায় জর্ডানের হাসপাতালে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজায় জর্ডানের হাসপাতালে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



গাজায় জর্ডানের হাসপাতালে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

অবরুদ্ধ গাজা উপত্যকায় জর্ডানের ফিল্ড হাসপাতালে ইসরায়েলি দখলদার বাহিনীর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,“আমরা ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজায় আল-শিফা মেডিকেল হাসপাতাল এবং জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালের মতো বেসামরিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার নিন্দা জানাই।”
এতো বলা হয়েছে, গাজা উপত্যকায় উদ্ভূত মর্মান্তিক ঘটনার জন্য বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন এবং বেসামরিক ব্যক্তি ও বেসামরিক স্থাপনার লক্ষ্যবস্তুতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যে সব হামলায় নিরীহ শিশু ও নারীদের ক্রমবর্ধমান মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটছে। বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতেই হোক- এভাবে ইচ্ছাকৃতভাবে হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের টার্গেট করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জর্ডানিয়ান হাসপাতালে হামলা এবং এর ফলে চিকিৎসা কর্মীদের আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তির প্রতি ইসরায়েলের সম্পূর্ণ অবহেলার সামিল।
বাংলাদেশ এই ধরনের অমানবিক কর্মকান্ড প্রত্যাখ্যান করার জন্য এবং ফিলিস্তিনে এই কান্ডজ্ঞানহীন ও ববর্রোচিত রক্তপাত বন্ধে সম্মিলিত প্রচেষ্টায় নিয়োজিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:০৯   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী
চকবাজার মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
জামালপুরে ​৪ বছর পর মায়ের দেখা, দুই সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ