ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে অনফিল্ড আম্পায়ার ‘দুই’ রিচার্ড

প্রথম পাতা » খেলাধুলা » ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে অনফিল্ড আম্পায়ার ‘দুই’ রিচার্ড
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে অনফিল্ড আম্পায়ার ‘দুই’ রিচার্ড

আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।
ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডেরই রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড ক্যাটেলবোরা।
এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেলেন ক্যাটেলবোরা। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফাইনাল পরিচালনা করেছিলেন ৫০ বছর বয়সী ক্যাটেলবোরা। ঐ ফাইনালে ক্যাটেলবোরা সঙ্গী ছিলেন শ্রীলংকার কুমার ধর্মসেনা।
চলমান বিশ্বকাপের সেমিফাইনালেও অনফিল্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা। ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিতে ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে ছিলেন ক্যাটেলবোরা।
২০০৯ সালের নভেম্বরে একই দিনে আইসিসির আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত হন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা।
আইসিসির বর্ষসেরা আম্পায়ার হিসেবে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা।
এছাড়া কালকের ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলস এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। ম্যাচ রেফারির হিসেবে থাকবেন জিম্বাবুয়ের এন্ডি পাইক্রফট।

বাংলাদেশ সময়: ২৩:১৬:০১   ৪২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ