মিস ইউনিভার্স মুকুট জিতলেন নিকারাগুয়ার সুন্দরী শেইনিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিস ইউনিভার্স মুকুট জিতলেন নিকারাগুয়ার সুন্দরী শেইনিস
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



মিস ইউনিভার্স মুকুট জিতলেন নিকারাগুয়ার সুন্দরী শেইনিস

মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ান প্রতিযোগী শেইনিস পালাসিওস। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২২ সালের মিস ইউনিভার্স মার্কিনি আর’বনি গ্যাব্রিয়েল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৮ নভেম্বর) রাতে এল সালভাদরের রাজধানী সান সালভাদরে এক জমকালো অনুষ্ঠানে আয়োজিত হয় ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন নিকারাগুয়ার শেইনিস পালাসিওস।

২৩ বছর বয়সী শেইনিস পালাসিওস প্রথম নিকারাগুয়ান হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন। তিনি ইউনিভার্সিডাড সেন্ট্রোআমেরিকানা থেকে গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেছেন।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যানটোনিয়া পোরসিল্ড। দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন।

এ বছরের ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৮৪টি দেশের প্রতিযোগী। আর বিচারকদের মধ্যে ছিলেন টিকটক ইনফ্লুয়েন্সার আভানি গ্রেগ, ‘কুইয়ার আই’ তারকা কারসন ক্রেসলি, মডেল হালিমা এডেন এবং সাবেক দুই মিস ইউনিভার্স বিজয়ী।

বাংলাদেশ সময়: ১৩:০৫:১৫   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ