‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের স্থান পরিবর্তন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের স্থান পরিবর্তন
বুধবার, ২২ নভেম্বর ২০২৩



‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের স্থান পরিবর্তন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের তারকারা। এবার সেই প্রতিবাদে বাংলাদেশের সংগীতশিল্পীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানটি বদল করা হয়েছে ।

আয়োজকেরা সময় সংবাদকে জানিয়েছেন, ‘আগের স্থান পরিবর্তন করে আগামী ২৪ নভেম্বর হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে কনসার্টটি অনুষ্ঠিত হবে।’

‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামে কনসার্টটি আয়োজন করেছে ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’। এর উদ্দেশ্য আর্থিক তহবিল সংগ্রহ। অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।

জানা গেছে, কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়। এ বিষয়ে গায়ক আহমেদ হাসান সানী বলেন, ‘আমরা গণহত্যা বন্ধ করতে সবসময় কথা বলে এসেছি। এবার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে আমাদের এমন উদ্যোগ। এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে।’

এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী। মুখপাত্র হিসেবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।

কনসার্টে অংশ নিচ্ছে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভ্যাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার ।

আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র‍্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানি।

কার্টুনিস্ট মোরশেদ মিশু সময় সংবাদকে জানিয়েছেন, তারা ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার প্রতিবাদে গ্রাফিতি এঁকেছেন।

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। কিন্তু কেউ বৃহৎ পরিসরে এগিয়ে আসতে চাইলে তার সুযোগ রয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ১২:৩১:২৪   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণে সর্বোচ্চটা দিতে চাই: মাধবী মার্মা
স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠন করতে হবে
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ