
সবুজে ঘেরা পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চারা বিতারণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইনবিল্লাহ, বিএনপি নেতা আকরাম খান, ছাত্রদল নেতা ঋত্বিক হালদার রোহিত ও সাহারিয়া জামান।
বাংলাদেশ সময়: ১৮:০৭:১১ ৪ বার পঠিত