বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এটি পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

ওপারে বসে ছোট ছোট প্যাকেটে ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে মাদক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে সন্ত্রাস বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে রয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইন বলেন, সন্ত্রাসের দমনের জন্য ‘ক্রয় ফায়ার’ খুব প্রয়োজনীয় নয়। সন্ত্রাস দমনের জন্য আমাদের যে আইন রয়েছে, সেটিই যথেষ্ট। সেই আইনকে যদি কোনো কঠিন প্রক্রিয়ায় আনতে হয়, সেটি আমরা সংশোধন করব। আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

আসাদুজ্জামান বলেন, বেআইনি ও সংবিধানবহির্ভূত কোনো পথে আমরা হাঁটব না। আমরা মানবাধিকারের প্রতি অবিচল। এই সরকারের বয়স মাত্র ছয় মাস, আবর্জনা পরিষ্কারের জন্য একটু সময় দিতে হবে। সরকার মানবাধিকারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সন্ত্রাস নিয়ন্ত্রণে আনবে।

আইনমন্ত্রী আরো বলেন, আমরা সব অপরাধের বিচার করতে অঙ্গীকারবদ্ধ।

আমরা যদি মানবতাবিরোধী অপরাধের বিচার করতে না পারি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, আইন-শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৫১   ৪ বার পঠিত  




খুলনা’র আরও খবর


বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ