বাংলাদেশে অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা: যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা: যুক্তরাষ্ট্র
বুধবার, ২২ নভেম্বর ২০২৩



বাংলাদেশে অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বাংলাদেশে তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহিংসতার পথ বেছে নেওয়ায় তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করতে ভূমিকা রাখছে বলে কি আপনি মনে করেন?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আমরা এমন নির্বাচন দেখতে চাই যেটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এটাই আমাদের নীতি এবং এই বিষয়টি আমি এখান থেকে বেশ কয়েকবার স্পষ্ট করে বলেছি।

পরে ওই প্রশ্নকারী জানতে চান, আপনি কি যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ মানবাধিকারের প্রেক্ষাপটে বিএনপির সংগঠিত রাজনৈতিক সহিংসতার নিন্দা করবেন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আমি মনে করি, আমি আমার আগের জবাবেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৫১   ৩৭৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ