মধ্যরাতে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ্যরাতে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন
বুধবার, ২২ নভেম্বর ২০২৩



মধ্যরাতে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মধ্যরাতে একটি পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে কীভাবে ট্রাকে আগুন লেগেছে তা কেউ বলতে পারছেন না। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

ট্রাকচালক মো. জাহাঙ্গীর বলেন, ‘নাটোরের বড়াইগ্রাম থেকে ৩০০ মণ পাট নিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর আ. রাজ্জাক খান জুট মিলে যাচ্ছিলাম। পথে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজের সামনে খড়ি সাজানো একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ট্রাক স্লো করি। খড়ির গাড়ি আমাকে সাইড দিলে আমি ট্রাক চালিয়ে বের হয়ে যাই। ৫০ গজ দূরে যাওয়ার পরেই বুঝতে পারি ট্রাকের পেছনে আগুন জ্বলছে।

তিনি আরও বলেন, ‘ট্রাকে কীভাবে আগুন লেগেছে তা আমি বুঝতে পারছি না। তবে আমি যেখানে ট্রাক স্লো করি তার পাশেই রাস্তার ওপর তিনজনকে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এদের মধ্যে একজন প্যান্ট ও বাকি দুজন লুঙ্গি পরেছিলেন। তারা আগুন দিয়েছে কি না সেটিও আমি নিশ্চিত নই। আগুনে আমার ট্রাকে থাকা পাটের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।‘

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী বলেন, ‘ আগুন লাগার পর চালক ৪ থেকে ৫ কিলোমিটার জ্বলন্ত ট্রাক চালিয়ে যান। যে কারণে ট্রাকের আগুন সড়কের পাশে থাকা বিভিন্ন বাড়ির পাটকাঠির বেড়াসহ খড়ের পালায় ছড়িয়ে পড়ে। আমাদের দুটি ইউনিট ২ ঘণ্টা কাজ করে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি বলেন, ‘কীভাবে ট্রাকে আগুন লাগে তা ট্রাকচালক নিশ্চিতভাবে বলতে পারেননি। আমরাও বিষয়টি তদন্ত না করে বলতে পারছি না। তবে এ আগুনে দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ট্রাকের আগুন সড়কের পাশে থাকা বিভিন্ন বাড়ির পাটকাঠির বেড়াসহ খড়ের পালায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে আগুন নেভানো হয়। তবে ট্রাকটিতে কীভাবে আগুন লেগেছিল তা এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

বাংলাদেশ সময়: ১২:৫১:৫৪   ৩৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড : শ্রমমন্ত্রী
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
পদকজয়ী সাইদুলের মহৎ উদ্যোগে অভিভূত সমাজকল্যাণমন্ত্রী
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ