বিএনপির উদ্দেশ্য নির্বাচন বানচাল করা : পরশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির উদ্দেশ্য নির্বাচন বানচাল করা : পরশ
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



বিএনপির উদ্দেশ্য নির্বাচন বানচাল করা : পরশ

আওয়ামী যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেছেন, হরতাল-অবরোধে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। বিএনপির উদ্দেশ্য অনির্বাচিত সরকারকে ক্ষমতা বসানো আর নির্বাচন বানচাল করা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড এলাকাতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে আসনভিত্তিক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,

ষড়যন্ত্র আর অপপ্রচারের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান খুনি, বিশ্বাসঘাতক। তিনি অবৈধভাবে রাষ্ট্রপতি হয়েছিলেন। তাই তার প্রতিষ্ঠিত অবৈধ সংগঠনের অবৈধ কর্মসূচি চলছে। হরতাল-অবরোধে জনগণের কোনো সম্পৃক্ততা নাই।

যুবলীগ সভাপতি আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে বিএনপি ভুয়া খাম্বা দিয়েছিল কিন্তু বিদ্যুৎ দিতে পারে নাই। আর বর্তমান সরকার দেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের উদ্দেশ্য অনির্বাচিত সরকারকে ক্ষমতা বসানো আর নির্বাচনকে বানচাল করা। নির্বাচনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, বিএনপি সেই ষড়যন্ত্রে ব্যস্ত। তারা কূটরাজনীতিতে ব্যস্ত।

এদেশে রাজনীতি করতে হলে দেশকে আগে বিশ্বাস করতে হবে। দেশের বুকে ছুড়ি মারবে, এমন বিরোধী দলের দরকার নাই এ কথা জানিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাসী দলকে বিরোধী দল হিসেবে দরকার।

বিএনপি জঙ্গিবাদের মাধ্যমে দেশের মানুষকে ভয় দেখাতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে একই অনুষ্ঠানে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেন,

বাংলাদেশের মানুষের জন্য অভিশাপ বিএনপি। যুবলীগের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে রাজপথে আছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যথাসময়ে নির্বাচন হবে।

তিনি আরও বলেন, বিএনপির হরতাল-অবরোধ সাধারণ মানুষ তোয়াক্কা করে না। প্রত্যাহার করে রাজপথে নেমে এসেছেন। ২৮ অক্টোবরের পর থেকে বিদেশি প্রভুরা বিএনপি-জামায়াতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির কর্মসূচি এখন সন্ত্রাসী কর্মসূচি। যতদিন যাবে বিএনপি তত হারিয়ে যাবে, অন্ধকারে চলে যাবে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১৭   ২৩৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির
অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ