নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের সময়ে গণপিটুনিতে হাবিবুর রহমান হাবু (৩২) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে শহরের নিতাইগঞ্জ কাঁচারিগলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবু শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে।

পুলিশ জানায়, হাবিবুর রহমান ওরফে হাবু পুলিশের তালিকাভুক্ত পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। সে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়ায়। গত ২-৩ দিন যাবত শহরের নিতাইগঞ্জ কাঁচারিগলিতে লোকজনকে মারধর করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনসহ সব কিছু ছিনিয়ে নেয় হাবু ও তার সহযোগীরা। এতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে।

বৃহস্পতিবার মধ্য রাতে হাবু ও তার সহযোগীরা আবার ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী জড়ো হয়। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় হাবু। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গণপিটুনিতে ওই ছিনতাইকারী মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হাবুর বিরুদ্ধে সদর মডেল থানায় সাতটি ছিনতাই মামলা রয়েছে। অন্য কোন থানায় আরও মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪৪   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ