রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীর বিজয়নগরে বাসে আগুন
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

ষষ্ঠ দফায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর বিজয়নগর মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

উল্লেখ্য, বুধবার (২২ নভেম্বর) থেকে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২১ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৫   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন
মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
১৪টি এমি জিতে শীর্ষে ‘উইডোজ বে’
এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ