জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড

নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এসএম জাহাঙ্গীরসহ ৭৫ জনের পৃথক তিন ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত ৭৫ জনের মধ্যে এসএম জাহাঙ্গীরসহ তিনজন কারাগারে আছেন। অন্য দুজন হলেন- দক্ষিণ খান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন ও উত্তরা পূর্ব বিএনপির আহ্বায়ক শাহ আলম।

এদিন রায় উপলক্ষে কারাগারে থাকা জাহাঙ্গীরসহ তিনজনকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তবে অপর ৭২ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী।

পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না উল্লেখ করেন বিচারক।

জানা যায়, নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৯   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে তিতাসের অভিযানে: ৩ চুনা কারখানা সহ ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বন্দরে জুয়েল হত্যা মামলায় তানজিদ গ্রেপ্তার
যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আ.লীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩
মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত কাজলী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে : তথ্যমন্ত্রী
যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ