গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গ চুক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গ চুক্তি
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গ চুক্তি

প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিভাগের সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পের আওতায় ১২.২৮ লাখ প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে। যার মধ্যে তিতাস গ্যাসের ৩০ শতাংশ আবাসিক গ্রাহকের জন্য ১১ লাখ মিটার এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আবাসিক গ্রাহকের জন্য ১ লাখ ২৮ হাজার প্রিপেইড মিটার গ্যাস মিটার স্থাপন করা হবে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের গর্বিত অংশীদার হবে জ্বালানি খাত। বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ২১:২৪:১৬   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয় : বাণিজ্য মন্ত্রী
বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে - তথ্যমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাদের যুদ্ধ করার কথা বললেন জামায়াত আমির
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক বিদ্যুৎ
অপপ্রচারে ম্লান হয়নি আব্দুর রশিদের জনপ্রিয়তা
জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে - পানি সম্পদ মন্ত্রী
পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জামালপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ছাত্রশক্তি নেতা নিহত
সরিষাবাড়ীতে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড জনপদ, আহত ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ