গোপালগঞ্জে আনসার-ভিডিপির ৪২ সদস্য পেলেন বাইসাইকেল

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে আনসার-ভিডিপির ৪২ সদস্য পেলেন বাইসাইকেল
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



গোপালগঞ্জে আনসার-ভিডিপির ৪২ সদস্য পেলেন বাইসাইকেল

জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪২ কৃতি সদস্যর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
গোপালগঞ্জ শহরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মাঠে বাহিনীর সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি।
বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, টুঙ্গিপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা গোলাম হারুন, গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মো. শাহজাহান, কোটালীপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মো. ফয়সাল হক, মুকসুদপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সাইফুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সম্পা বেগম বক্তব্য রাখেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি বলেন, বাহিনীর কর্মকান্ড আরো গতিশীল করতে জেলার ভাতাভোগী ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অবদানের স্বীকৃতি পেয়ে বাহিনীর সদস্যরা আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করবেন বলে আমি বিশ্বাসি করি।

বাংলাদেশ সময়: ২১:১৮:৩৭   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ