বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩



বাংলাদেশে এখন নির্বাচনী  জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন,বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে।
দেশের অবস্থা খুব ভালো,ঘোষিত সময়ে দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হবে।
মন্ত্রী আজ শুক্রবার দুপুরে সিলেটে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন্তব্য করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামীলীগ ও সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিগত টানা ১৫ বছর দেশের উন্নয়নে অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা, এতে দেশের জনগন বিপুলভাবে আমাদের পাস করাবেন বলে তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিদেশীদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের ত্যাক্ত করলে জবাব কিভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।
মন্ত্রী আমেরিকা সরকারকে খুব বাস্তববাদী সরকার উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের সমর্থন দেয়নি । কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য তারা আমাদেরকে সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিতে বাধ্য হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৮:১৬   ২৬৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ