ভাঙ্গা থেকে লোহাগড়া পর্যন্ত নবনির্মিত রেল পথ এবং রেল স্টেশন সমূহ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গা থেকে লোহাগড়া পর্যন্ত নবনির্মিত রেল পথ এবং রেল স্টেশন সমূহ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩



ভাঙ্গা থেকে লোহাগড়া পর্যন্ত নবনির্মিত রেল পথ এবং রেল স্টেশন সমূহ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী

আজ গ্যাংকার যোগে ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে নড়াইল জেলার লোহাগড়া পর্যন্ত নবনির্মিত রেল পথ এবং নির্মাণাধীন রেল স্টেশন সমূহ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। তিনি ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে যাওয়ার সময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মন্ত্রী নির্মাণাধীন ভাঙ্গা, মুকসুদপুর ও লোহাগড়া রেল স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অবকাঠামো নির্মাণ করার জন্য পরামর্শ দেন।

লোহাগড়া রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ এবং রেলস্টেশন সমূহ আগামী বছরের জুনের মধ্যে কার্যক্রম শেষ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা জনগণ জানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জনগণ রয়েছে ।

পরিদর্শনকালে পদ্মা রেলসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল হাসান, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল শামস, সিএসসির ডেপুটি কো-অর্ডিনেটর বিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম ফয়সাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২২:২২   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ