নৌকা নয়, পাট নিয়েই নির্বাচন করতে চান তৈমুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌকা নয়, পাট নিয়েই নির্বাচন করতে চান তৈমুর
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



নৌকা নয়, পাট নিয়েই নির্বাচন করতে চান তৈমুর

দলীয় প্রতীক নিয়েই নির্বাচন করবেন বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকায় নিজ বাসভবনে এক নির্বাচনী সভায় এ তথ্য জানান তিনি।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আমি তৃণমূল বিএনপির মহাসচিব। বিরোধী দলীয় যে ঐক্যজোট হতে যাচ্ছে আছে, আমি তার মুখপাত্র। আমাদের দলীয় এবং জোটের সিদ্ধান্তে আমি রুপগঞ্জ থেকে এমপি পদে দলীয় প্রতীক সোনালী আঁশ পাট প্রতীকে নির্বাচন করবো।

তিনি আরও বলেন, আমি সরকারের সাথে কোনো জোটে যাবো না। আমার দল তৃণমূল বিএনপি অন্যান্য দলের সঙ্গে জোট করবে। আমি যদি এমপি নির্বাচিত হই আমাকে কোনো কমিশন দিতে হবে না। আমার কোনো এপিএস থাকবে না। জনগণ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ভূইয়া, অ্যাডভোকেট আলী হোসাইন ও ইসমাঈল মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০০   ৩৭১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ