যাত্রাবাড়ীতে চালকের বুকে ছুরি মেরে টাকা ও মোবাইল ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাত্রাবাড়ীতে চালকের বুকে ছুরি মেরে টাকা ও মোবাইল ছিনতাই
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



যাত্রাবাড়ীতে চালকের বুকে ছুরি মেরে টাকা ও মোবাইল ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ী শনিরআকড়ায় এক প্রাইভেটকার চালকের বুকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত দেড়টার দিকে শনিরআকড়া বাগানবাড়ি মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলামকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শহিদুলের ভাগনে মতিউর রহমান জানান, তারা মামা প্রাইভেটকার চালক। তার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তবে বর্তমানে বাগানবাড়ি মসজিদ গলিতে থাকেন। মাঝরাতে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে ওই গলিতে ৩ ছিনতাইকারী তার পথরোধ করে। তার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে তার গলার বাম পাশে, বুক ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর তার সঙ্গে থাকা সাড়ে ৯ হাজার টাকা এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তাকে চিকিৎসা শেষে বাসায় নিয়ে গেছেন স্বজনরা। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:২৮   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ