বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সোমবার লন্ডনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-র ৩৩তম অ্যাসেম্বলির প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এই প্রথমবারের মতো বাংলাদেশ এবং এর জনসংযোগ ১৭৫টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত মর্যাদাপূর্ণ আইএমও’র সাধারণ পরিষদের সর্বোচ্চ পদের মধ্যে একটিতে ভোট পেয়েছে, যেটি মেরিটাইম শিল্প এবং সরকারের সব ধরণের নিয়ন্ত্রক, আর্থিক, আইনি এবং প্রযুক্তিগত সহযোগিতার বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের জন্য লন্ডনে দ্বিবার্ষিক সম্মেলনে মিলিত হয়।
আজ এখানে লন্ডন থেকে প্রাপ্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএমও অ্যাসেম্বলির ১৭৫টি বর্তমান এবং ভোটদানকারী সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিদের দ্বারা প্রদত্ত মনোনয়ন এবং ভোটের ভিত্তিতে ভাইস-চেয়ার নির্বাচন করা হয়।
সৌদি আরবের যুবরাজ খালিদ বিন বন্দর আল সৌদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) হল জাতিসংঘের সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা যেটি বিশ্বব্যাপী সামুদ্রিক সমস্যাগুলোর সাথে নৌপরিবহনের নিরাপত্তা এবং জাহাজের মাধ্যমে সামুদ্রিক ও বায়ুম-লীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে কাজ করে।
আইএমও-র কর্মকান্ড জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যকে সমর্থন করে।

বাংলাদেশ সময়: ২৩:১২:০৩   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ