এমবাপের বিতর্কিত গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখলো পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপের বিতর্কিত গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখলো পিএসজি
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



এমবাপের বিতর্কিত গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখলো পিএসজি

বিতর্কিত পেনাল্টিতে গোল করে দলের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন কিলিয়ান এমবাপে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচে হারলে হয়তো গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে যেতে হতো প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। তবে চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ফ্রান্সের ক্লাবটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কিলিয়ান এমবাপের দল পিএসজি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৪তম মিনিটে গোল হজম করে পিএসজি। নিউক্যাসলের পক্ষে গোলটি করেন সুইডেনের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। সেই গোলটি শোধ করতে এমবাপের আশ্রয় নিতে হয়েছে বিতর্কিত পেনাল্টির।

ঘটনাটি ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০-৫) মিনিটে। নিউক্যাসলের ডিফেন্ডার টিনা লিভরামেন্টোর বুকে বল লাগার সঙ্গে সঙ্গে পিএসজি খেলোয়াড়রা হ্যান্ডবলের জোর আবেদন জানান রেফারির কাছে। পরে ভিআরে দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ফলে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৮) পেনাল্টি শটে দলকে সমতায় ফেরান ফরাসি তারকা এমবাপে।

তবে এখনো বাদ পড়ায় শঙ্কায় আছে পিএসজি। যদিও তাদের নকআউটে খেলার সম্ভাবনা অবশ্যই অনেক ভালো। পিএসজি ৫ ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে।

গ্রুপপর্বে নিজেদের ফাইনাল ম্যাচে পিএসজি মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের, যারা ইতিমধ্যে ১০ পয়েন্ট প্রায় নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। ওই অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে পিএসজি।

বাংলাদেশ সময়: ১১:২৯:৪১   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ