হালতি বিলে জলাবদ্ধতা, ২০ হাজার কৃষকের মাথায় হাত

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » হালতি বিলে জলাবদ্ধতা, ২০ হাজার কৃষকের মাথায় হাত
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



হালতি বিলে জলাবদ্ধতা, ২০ হাজার কৃষকের মাথায় হাত

নাটোরে হালতি বিলের পানি না নামায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে এবার পেঁয়াজ, রসুন, সরিষাসহ মশলা জাতীয় ফসল আবাদ হয়নি। প্রতিবছর অক্টোবরের মধ্যে বিলের পানি নেমে গেলেও এবার নভেম্বরের শেষেও জলাবদ্ধতা রয়েছে। এর কারণে জেলার প্রায় ২০ হাজার কৃষকের মাথায় হাত পড়েছে। সময়মতো খাল খনন না করায় পানি জমে এই দুর্ভোগ বলে জানান কৃষকরা।

সরেজমিনে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে গিয়ে দেখা যায়, প্রতিবছর এই সময় মাঠজুড়ে সরিষা, পেঁয়াজ ও রসুনের আবাদের পাশাপাশি বোরো মৌসুমের ধানের বীজতলা তৈরি হয়। তবে এবার চিত্র উল্টো। প্রায় সাড়ে ৫ হাজার হেক্টরের বিল পানিতে তলিয়ে রয়েছে। বিলের ওপরের অংশে মাত্র দুই থেকে ২৫০ হেক্টর শুকনো অবস্থায় রয়েছে। বিলে ফসল আবাদের পরিবর্তে চলছে নৌকা।

কৃষক নাসির হোসেন বলেন, প্রতিবছর এপ্রিলের শেষে বিলে পানি চলে আসায় জানুয়ারির শুরুতেই বোরো মৌসুমের ধান রোপণ করেন তারা। জানুয়ারিতে ধান রোপণের জন্য বিলে জলাবদ্ধতা থাকায় বীজতলা করতে পারছেন না কৃষকরা। বীজতলা করতে বিলের বাইরের জমি ভাড়া নিতে হচ্ছে তাদের। বিলের মধ্যে থাকা হালতি খাল খনন না করায় এই দুর্ভোগ বলে দাবি করেন ওই কৃষক।

কৃষক আফছার আলী বলেন, তার ৩০ বিঘা জমি জলাবদ্ধতায় রয়েছে। সরিষা আবাদ করতে পারেননি তিনি।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, হালতি বিলে জলাবদ্ধতার কারণে সরিষা ও পেঁয়াজের আবাদ হয়নি। তবে হালতি বিলে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৫ হাজার হেক্টর। বিলের বাইরে বীজতলা করে হালতি বিলে বোরো মৌসুমের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানান তিনি।

নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম বলেন, বিলের মাঝখানে খোলাবাড়িয়া গ্রামে বসতি থাকায় তারা হালতি খাল পুনঃখনন করতে পারেননি। বিলের পানি নেমে গেলে খোলাবাড়িয়া গ্রামের পাশ দিয়ে নতুন করে খাল খনন করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:১৬   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ