মেধাস্বত্ত সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা বৃদ্ধি পাবে: শিল্প উপদেষ্টা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » মেধাস্বত্ত সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা বৃদ্ধি পাবে: শিল্প উপদেষ্টা
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



মেধাস্বত্ত সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা বৃদ্ধি পাবে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, মেধাস্বত্ত সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে।

আজ ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস (ডিপিটি)-এর পূর্ণাঙ্গ অটোমেশন সফটওয়্যার আইপিএএস ৪.০-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডব্লিউআইপিও’র রিপ্রেজেন্টেটিভ হিসাম আদেল ইয়েলহোসাইনজড ফাজেদ, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব মাকসুরা নূর, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও বিএসটিআই-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইপিএএস ৪.০) সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ মেধাসম্পদ ব্যবস্থাপনায় সম্পূর্ণ অটোমেটেড যুগে প্রবেশ করলো। যা দেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস সেবাকে দ্রুত ও আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আইপিএএস আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃত, যা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)- এর কারিগরি সহায়তায় বিশ্বজুড়ে অনেক দেশেই সফলভাবে ব্যবহৃত সফটওয়্যার।

আদিলুর রহমান আরো বলেন, মেধাসম্পদ সেবার আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, নবায়ন এবং আপত্তি নিষ্পত্তি কার্যক্রমকে আধুনিক ও সহজ করবে। এর ফলে প্রক্রিয়াটি আরো স্বচ্ছ, দ্রুত ও সেবাগ্রহীতা বান্ধব হবে।

শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাত ও তরুণ উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরও এসব খাতে দেখা যায় মেধাস্বত্ত সংরক্ষণে উদ্যোক্তাদের মাঝে সচেতনতার ঘাটতি রয়েছে। আইপিএএস সফটওয়্যার এক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। অনলাইনের মাধ্যমে উদ্যোক্তারা সহজেই তাদের উদ্ভাবন ও পণ্যের জন্য পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস এর জন্য আবেদন করতে পারবে। মেধাস্বত্ত সংরক্ষণের ফলে তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, এই সফটওয়্যার মাধ্যমে আমরা ডব্লিউআইপিও, আসিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস এবং ইউরোপিয়ান পেটেন্ট অফিসের মানদণ্ড অনুযায়ী আমাদের জাতীয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি-এর কার্যক্রম পরিচালনা করতে পারবো। এই উদ্যোগ কেন্দ্রীয় আইপিও সিস্টেম গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইপিএএস ৪.০) সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনার অবস্থান শক্তিশালী হয়েছে। এর ফলে উদ্যোক্তা, উদ্ভাবক, গবেষক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা আরো দ্রুত কার্যকর সেবা দিতে পারবো।

উদ্বোধন অনুষ্ঠানে ডব্লিউআইপিও রিপ্রেজেন্টেটিভ হিসাম আদেল ইয়েলহোসাইনজড ফাজেদ তার পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় আইপিএএস ৪.০ সফটওয়্যারের ব্যবহার, প্রয়োগ দিক ও বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

আলোচনা পর্ব শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইপিএএস ৪.০) সফটওয়্যার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২১:৪২:২২   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না - কৃষি উপদেষ্টা
রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্য উপদেষ্টা
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ডিসেম্বরেই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট!
সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে - কৃষি উপদেষ্টা
পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না : বাণিজ্য উপদেষ্টা
ব্যবসায়ীরা এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ - বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টার সাথে উজবেকিস্তানের রাষ্ট্রদূতের বৈঠক
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ