রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৩
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৩

রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ২টি ট্রাক ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় অন্ত ৩ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সার্ভিস সদর দপ্তর থেকে রাকিবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আমাদের কাছে খবর আসে- মহাখালী কাঁচাবাজার এলাকায় ২টি ট্রাক ও একটি সিএনজির সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের টিম। এসময় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর আটকে থাকা আহত তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী তেজগাঁও ফায়ার স্টেশন এর কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, একটি ট্রাক আরেকটি ট্রাকের পিছন থেকে ধাক্কা দেয়। এময় একটি সিএনজি অটোরিকশাও তাদের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় একটি ট্রাকের ভিতরে আটকে পড়া দুজন হেল্পার ও একজন চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২:০৯:০২   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ