ভারতে পাইকারিতেই পেঁয়াজের দাম বেড়ে গেছে ২৯ শতাংশ!

প্রথম পাতা » অর্থনীতি » ভারতে পাইকারিতেই পেঁয়াজের দাম বেড়ে গেছে ২৯ শতাংশ!
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



ভারতে গ্রীষ্মকালীন পেঁয়াজের পাইকারি দাম গড়ে বেড়ে গেছে ২৯ শতাংশের মতো। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়াই এ দাম বাড়ার কারণ বলে মনে করা হচ্ছে।

ভারতে পাইকারিতেই পেঁয়াজের দাম বেড়ে গেছে ২৯ শতাংশ!

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ নভেম্বর) ভারতের নাসিকে অবস্থিত বৃহত্তম পাইকারি পেঁয়াজের বাজারে গ্রীষ্মকালীন পেঁয়াজের এ গড় দাম বেড়েছে।

রোববার (২৬ নভেম্বর) হওয়া বৃষ্টিপাতের প্রভাবে বাজারে পণ্যটির সরবরাহ কমে যায়। যেখানে শনিবার (২৫ নভেম্বর) এ পাইকারি বাজারে প্রতি কুইন্টাল (১০০ কেজি) গ্রীষ্মকালীন পেঁয়াজের দাম ছিল ৩ হাজার ৩০০ রুপি। সেখানে সরবরাহ ঘাটতির কারণে সোমবার এর গড় দাম গিয়ে ঠেকেছে ৪ হাজার ২৬০ রুপিতে।

এদিকে, বৃহত্তম এ পাইকারি পেঁয়াজের বাজারে তাজা খরিফ জাতের পেঁয়াজের গড় দামও পাইকারিতে বেড়ে গেছে ১২ শতাংশ। শনিবার এ জাতের পেঁয়াজ প্রতি কুইন্টাল ছিল ৩ হাজার ৭৫১ রুপি, যা সোমবার বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২০১ রুপিতে।

সোমবার লাসলগাঁওয়ে প্রায় ৯ হাজার কুইন্টাল পেঁয়াজ নিলাম করা হয়েছে। বৃষ্টির কারণে খরিফ জাতের পেঁয়াজের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে কৃষিপণ্য বাজার কমিটির (এপিএমসি) এক কর্মকর্তা বলেন,

রোববার ও সোমবার বৃষ্টিপাতের কারণে কৃষকরা বাজারে পণ্য আনেননি। কাজেই হঠাৎ করে সরবরাহ কমে যায়। এতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও তাজা খরিফ জাতের পেঁয়াজের গড় পাইকারি দাম বেড়ে যায়।

আরও দু-তিনদিন এ সরবরাহ ঘাটতি থাকলে পেঁয়াজের গড় পাইকারি দাম আরও বেড়ে যাবে বলে জানালেন ব্যবসায়ীরা।

সোমবার (২৭ নভেম্বর) বাজারে গ্রীষ্মকালীন পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাইকারি দাম ছিল প্রতি কুইন্টাল যথাক্রমে ১ হাজার ৮০০ রুপি ও ৫ হাজার ২৬০ রুপি। এদিকে, খরিফ জাতের পেঁয়াজের সর্বনিম্ন ও সর্বোচ্চ পাইকারি দাম বেড়ে কুইন্টাল প্রতি দাঁড়ায় যথাক্রমে ২ হাজার ৫০০ রুপি ও ৪ হাজার ৭৪৭ রুপি।

বাংলাদেশ সময়: ১২:১৩:৪৭   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ