মামলাজট নিরসনে মেডিয়েশন যুগান্তকারী ভূমিকা রাখবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মামলাজট নিরসনে মেডিয়েশন যুগান্তকারী ভূমিকা রাখবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



মামলাজট নিরসনে মেডিয়েশন যুগান্তকারী ভূমিকা রাখবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

মামলাজট নিরসনে মেডিয়েশন যুগান্তকারী ভূমিকা রাখবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন বলেছেন,মামলা বা বিরোধ নিষ্পত্তির জন্য আধুনিক ও যুগপোযোগী পদ্ধতি হচ্ছে মেডিয়েশন। বাংলাদেশের বিচার বিভাগে যে বিশাল মামলাজট লেগে আছে এই মামলাজট নিরসনে মেডিয়েশন যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষিত মেডিয়েটররা মামলাজট নিরসনে ভূমিকা রেখে নতুন দিগন্তের সূচনা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিচারপতি বোরহান উদ্দিন।
সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে ৪০ ঘণ্টাব্যাপী মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি মঙ্গলবার এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেয়া ৬৫ জনকে অ্যাক্রিডিয়েটেড মেডিয়েটর সনদ দেয়া হয়।
বিচারপতি বোরহান উদ্দিন বলেন, মেডিয়েশন বিষয়ে বাংলাদেশে পৃথক কোন আইন না থাকলেও সুপ্রিম কোর্ট থেকে মেডিয়েশন বিষয়ে গাইড লাইন দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের দেওয়ানি,অর্থঋণ পারিবারিক আইনে মেডিয়েশনের সুযোগ রাখা হয়েছে। পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশন পদ্ধতি আবশ্যকীয় হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল,বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল। তারা বলেন, কম সময়ে,কম খরচে বিরোধ বা মামলা নিষ্পত্তিতে মেডিয়েশন পদ্ধতি সর্বোত্তম। বাংলাদেশের মত দেশে মামলাজট নিরসনে মেডিয়েশন পদ্ধতি সবচেয়ে কায্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট এস এন গোস্বামী। সভাপতিত্ব করেন মেডিয়েশন বোর্ডের উপদেষ্টা ড. ভারজিনা পারডো।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০০   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ