আওয়ামী লীগ আমলের মতো তাণ্ডব দেখতে পাচ্ছি : আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ আমলের মতো তাণ্ডব দেখতে পাচ্ছি : আসিফ মাহমুদ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



আওয়ামী লীগ আমলের মতো তাণ্ডব দেখতে পাচ্ছি : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম, ঠিক তেমনই তাণ্ডব দেখতে পাচ্ছি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সারা দেশে ভিন্নমতের ওপরে হামলার ঘটনায় আমরা দেখলাম বিএনপি চুপচাপ রয়েছে। দলটির শীর্ষ নেতারা এনজয় করছে।
সুতরাং এটা চলতে থাকলে এটার পরিণতি কি হয় তা আমরা ২০২৪ সালে দেখেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই সন্ত্রাসীদেরকে থামান এবং ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সফলতার পর ঠিক ৪-৫ ঘণ্টার পর ভিন্নমত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বৈষম্যবিরোধীর সব নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে আহ্বান জানিয়েছিলাম। আমরা বলেছিলাম, তাদেরকে পুলিশের হাতে তুলে দিন, নিজ উদ্যেগে কারোর বাড়িতে হামলা করবেন না।
তখন বৈষম্যবিরোধীসহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করেছে।

ঢাকা-৮ আসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পুনর্গণনার জন্য রিভিউ করেছি। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কিভাবে অনিয়ম করা হয়েছে, যার ভয়েজ ও কল রেকর্ড আপনাদের দেখানো হয়েছে। তার নিকট আত্মীয়রা এবং তার স্ত্রী ভোটকেন্দ্রে ঢুকে কিভাবে প্রভাবিত করেছে? আমরা ঢাকা-৮ আসনসহ আরো কয়েকটি আসনে পুনর্গণনার আবেদন করব।
আমরা আশা করব নির্বাচন কমিশন এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩৬   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ