দারুণ জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » দারুণ জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



দারুণ জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

পচা শামুকে পা কাটা ইংল্যান্ডের জন্য নতুন কিছু নয়। সেই শঙ্কা ছিল আজ স্কটল্যান্ডের বিপক্ষেও। তবে শেষ পর্যন্ত তা এড়িয়ে যেতে পেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা, পেয়েছে ৫ উইকেটের জয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেনে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৫২ রান করে স্কটল্যান্ড। যা ১০ বল হাতে রেখে পেরিয়ে যায় হ্যারি ব্রুকের দল। আর এই জয়ে সুপার এইটে যাওয়ার পথ কিছুটা মসৃণ হলো ইংল্যান্ডের।

নেপালের সাথে প্রথম ম্যাচে জিতলেও থ্রি লায়ন্সরা দ্বিতীয় ম্যাচে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফলে চাপে পড়ে যায় তারা। আজ স্কটল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। গ্রুপ ‘সি’ তে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকা ক্যারিবিয়রা আছে শীর্ষে।

অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি, দলীয় ১৩ রানেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। ফিল সল্ট ২ ও জস বাটলার ৩ রান করে আউট হন। তবে বিপদ বাড়তে দেননি জ্যাকব বেথেল ও টম ব্যান্টন জুটি। তৃতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৬৬ রান। তবে ৭৯ ও ৮৬ রানে আবার দুই উইকেট হারায় ইংল্যান্ড। ২৮ বলে ৩২ করা বেথেলকে ফেরান ডেভিডসন। পাঁচে নামা ব্রুক করেন ৪ রান।

এরপর স্যাম কারানকে নিয়ে দলকে জয়ের আরো কাছে নিয়ে যান ব্যান্টন। ২০ বলে ২৮ করা কারান ফিরলেও দলের জয় নিশ্চিত করেন টম ব্যান্টন। ৪১ বলে ৬৩ রানের অপরাজিত থেকে জেতেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’তেই ৩ উইকেট হারায় স্কটল্যান্ড। মিচেল জোন্স করেন ২০ বলে ৩৩ রান। তবে এরপরই রিচি ব্যারিংটন ও টম ব্রুস মিলে যোগ করেন ৭১ রান। ব্রুস আউট হন ১৮ বলে ২৪ রান করে। তবে এই জুটি ভাঙার পরই আবার পথ হারায় স্কটল্যান্ড। শেষ ৩৯ রান তুলতে ৭ উইকেট হারিয়ে অল আউট হয় তারা। ৩২ বলে ৪৯ রান করে আউট হন বেরিংটন।

৪৮ রান করার পথে দারুণ একটি রেকর্ডেও নাম লেখান তিনি। স্কটল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ রানের মালিক এখন বেরিংটন। ১ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে ২৪৪১ রান এখন তার।

এছাড়া মিচেল জোন্সের ৩৩ ও শেষ দিকে ওলিভার ডেভিডসনের ২০ রানে দেড়শো পার করে স্কটল্যান্ড। আদিল রাশিদ ৩, লিয়াম ডসন ও জফরা আর্চার নেন ২টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২২:৪৯:২৫   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ