ঢাকা-বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে ২ কাভার্ডভ্যানে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে ২ কাভার্ডভ্যানে আগুন
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩



ঢাকা-বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে ২ কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরে ঢাকা-বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা-বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টার দিকে ঝাজর এলাকায় ১৪-১৫ জন হরতাল সমর্থক লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ডভ্যানে গতিরোধ করেন। এক পর্যায়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান তারা।

পরে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ডভ্যান চালক খাদেমুল ইসলাম বলেন, কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সকাল সোয়া ৬টার দিকে ৭-৮ টি মোটরসাইকেলে যুবকরা এসে আমার কাভার্ডভ্যানের গতিরোধ করেন। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলেন। এক পর্যায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তারা। ভাঙা কাঁচের আঘাতে আমার হাত কেটে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, দুটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো ট-১৩-০০৬৪) এবং (ঢাকা মেট্রো উ- ১১-১৯২১) অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে; তবে কেউ হতাহত হয়নি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সকালে কে বা কারা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০:১২:১৪   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ