নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নপত্র জমা

প্রথম পাতা » খুলনা » নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নপত্র জমা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩



নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নপত্র জমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আশফাকুল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

মনোনয়নপত্র জমাদান শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যে নমিনেশন দিয়েছে তাতে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আনন্দ মুখর পরিবেশে আজ মাশরাফির মনোনয়ন ফরম জমা দিয়েছি।

এ সময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা। ২০১৮ সালে একই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৬:৫১:০৮   ৩৭৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ