হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না : হানিফ

প্রথম পাতা » খুলনা » হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না : হানিফ
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না : হানিফ

হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না— এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে চলে গেছে। বিএনপি এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। যা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগনের কাছে আরও ধিক্কৃত হতে থাকবে। জনগণ থেকে বিএনপি আরও দূরে ছিটকে যাবে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, কোনো দল নির্বাচনে অংশ নিলো বা নিলো না সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারণ জনগণের অংশ গ্রহণটায় হচ্ছে মুখ্য। এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আছে। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল সংখ্যাক ভোটাররা উপস্থিত হবেন।

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৫৫   ৩২৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়
আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ