‘ব্লাউজের মাপও আমাদের ঠিক করতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ব্লাউজের মাপও আমাদের ঠিক করতে হবে’
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



‘ব্লাউজের মাপও আমাদের ঠিক করতে হবে’

বরাবরই সোজাসাপটা ভাষায় কথা বলায় স্বস্তিকা মুখার্জির জুড়ি মেলা ভার। নিজের মনোভাব ব্যক্ত করতে কোনোদিন পিছপা হন না তিনি। তা যে বিষয়েই হোক। এবার পড়লেন ব্লাউজ নিয়ে।

সম্প্রতি এক বই লঞ্চের অনুষ্ঠানে কালো রঙের স্লিভলেস পরে হাজির হয়েছিলেন স্বস্তিকা। একগুচ্ছ ছবি শেয়ার করেই দিয়েছেন কড়া বার্তা। স্বস্তিকা লিখেছেন, আমার হাত মোটা তাতে কি? হাত কাটা ব্লাউজ পরতে ইচ্ছে করলে পরব! আর এটা ব্লাউজও না, মেয়ের টপ।

মেয়ে এখন তার কাঁধ ছাপিয়ে গেছে। তাই মেয়ের টপকেই ব্লাউজ হিসেবে পরে বই লঞ্চের অনুষ্ঠানের মধ্যমণি স্বস্তিকা। সঙ্গে আরও জানান, আমরা মেয়েরা বড্ড ভয় পাই, লোকে কি বলবে সেটা হাতে ভাবনার একদম অপরে। হাত আমাদের, ইচ্ছে আমাদের, বেলাউজের (ব্লাউজ) মাপ আমাদেরকেই ঠিক করতে হবে।

প্রসঙ্গত, টালিপাড়ায় স্বস্তিকার শাড়ি কালেকশন নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। শাড়ির পাশাপাশি তার পরা ব্লাউজ নিয়েও কম চর্চা হয় না। এর আগে একাধিকবার ট্রলের শিকার হয়েছেন তিনি। সেকারণেই হয়তো ছবি প্রকাশ অগ্রীম উত্তর দিয়ে দিলেন যেন ট্রলকারীরা সুবিধা করতে না পারেন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫২   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ