নাসিকের নিজস্ব অর্থায়নে নির্মিত বন্দরে মডেল মসজিদের কার্যক্রম শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিকের নিজস্ব অর্থায়নে নির্মিত বন্দরে মডেল মসজিদের কার্যক্রম শুরু
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



নাসিকের নিজস্ব অর্থায়নে নির্মিত বন্দরে মডেল মসজিদের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নির্মিত পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু ।

শুক্রবার ( ১ ডিসেম্বর ) শায়খ আব্দুল মোস্তফা রাহিম আল আজহারীর ইমামতিতে প্রায় তিন হাজার মুসল্লী জুম্মার নামাজ আদায় করেন । এই মসজিদটিতে নারীদের নামাজ আদায় করার জন্য সুব্যবস্থা রয়েছে । জামাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

নামাজ শেষে মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। দোয়া ও মোনাজাতের পর তাবারক বিতরণ করা হয়।

এর আগে নারায়ণগঞ্জে ১৪ই নভেম্বর দশটি প্রকল্প উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মধ্যে একটি প্রকল্প ছিল পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ ।

বাংলাদেশ সময়: ২১:১৮:৩২   ৭৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ