হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে হৃদরোগের আধুনিক চিকিৎসাবিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত দুদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স-এর পরিচালক অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক।
এ সময় তিনি বলেন, ২০০৬ সাল থেকে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) আব্দুল মালিকের নেতৃত্বে হৃদরোগের ওপর আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে দেশের তরুণ চিকিৎসকরা উপকৃত হন।
দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ২৪ জন বিদেশিসহ মোট ১৭০ জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
এতে ১৫শ’বেশি চিকিৎসক ও নার্স অংশগ্রহণ করছেন। একই সঙ্গে তারা হৃদরোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।
এবারের সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, পোল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল ও ভারতের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ২১:৪৭:১৮   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ