বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কসোভোর প্রতি আহ্বান মোমেনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কসোভোর প্রতি আহ্বান মোমেনের
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কসোভোর প্রতি আহ্বান মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার পাশাপাশি উন্নতমানের তৈরি পোশাক এবং ঔষধ আমদানির জন্য কসোভোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত গানার উরেয়া আজ বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. আব্দুল মোমেন সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এই আহ্বান জানান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিদায়ী রাষ্ট্রদূত বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও কসোভোর মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সম্প্রসারণে দু’দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের কথা মন্ত্রীকে অবহিত করেন।
তারা নারীর ক্ষমতায়ন এবং শান্তি ও টেকসই উন্নয়নের পূর্বশর্তের বিষয়েও কথা বলেন।
কসোভোর বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষ, সংস্কৃতি ও সৌন্দর্যের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:১৩   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে এলাকাবাসীর মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজা উদ্ধার ও পুলিশের কাছে হস্তান্তর
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
দেশে এলো ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ
কোনো চাঁদাবাজি চলবে না, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে: ডিএসসিসির প্রশাসক
ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ