নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ শতাংশ

প্রথম পাতা » অর্থনীতি » নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ শতাংশ
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ শতাংশ

গেল নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১,৯৩০.০৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। প্রবাসীরা ২০২২ সালের নভেম্বরে দেশে ১,৫৯৫.১৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।

সর্বশেষ সংযোজনের ফলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের (অর্থবছর-২৪) প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি ০.২৪ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে দেশে মোট ৮,৮১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।
গত বছর এটি ছিল ৮,৭৯৩.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে অর্থ প্রেরণে উৎসাহিত করতে আইনসিদ্ধ চ্যানেলকে দ্রুত ও সহজ করার ব্যবস্থা নেওয়ায় দেশে রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী প্রবণতা লকক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৫   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ
আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ