৬.৮ মাত্রার ভূমিকম্পে ফের কাঁপলো ফিলিপিন্স

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৬.৮ মাত্রার ভূমিকম্পে ফের কাঁপলো ফিলিপিন্স
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



৬.৮ মাত্রার ভূমিকম্পে ফের কাঁপলো ফিলিপিন্স

আবারো ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স। সোমবার (৪ ডিসেম্বর ) স্থানীয় সময় ভোর ৪টায় ফিলিপিন্সের মিন্দানাওতে এই ভূ-কম্পন আঘাত হানে। এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্দানাওতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কেনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৮ কিলোমিটার (২৩.৬১ মাইল) গভীরে আঘাত হানে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

এর আগে, রোববার (৩ ডিসেম্বর) ৬ দশমিক ৪ মাত্রার ভূ-কম্পনে কেঁপে ওঠে ভূখণ্ডটি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

গত মাসের মাঝামাঝি (১৭ নভেম্বর) এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) মতে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল।

বাংলাদেশ সময়: ১০:২৬:৩১   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ