‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী

কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা পুরস্কার পান তিনি।

‘সেরা বাঙালি’ পুরস্কার প্রাপ্তির পর চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।’

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।’

‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুইবাংলার সাড়া জাগানো এই অভিনেতা।

এর আগে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৪৬   ২৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ