ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে : ডিবিপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে : ডিবিপ্রধান
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে : ডিবিপ্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা হরতাল-অবরোধ ডাকছেন তারা মাঠে থাকছেন না। ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে, ককটেল মারার চেষ্টা করছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

হারুন অর রশীদ বলেন, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি। তারা স্বীকার করেছেন যে, তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরও আমরা গ্রেপ্তার করেছি। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

তিনি বলেন, যারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে।

ডিবিপ্রধান বলেন, সুষ্ঠু নির্বাচন যারাই বাধাগ্রস্ত করবে তাদের আইনের আওতায় আনা হবে। যারা মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে হারুন অর রশীদ বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করছি। ওয়ারেন্টভুক্ত যেসব আসামি রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪৭   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
হকার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ: আশাবাদী এমপি আবুল কালাম
সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
হাওরাঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ কৃষিমন্ত্রীর
অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ