আজ বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



আজ বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস

বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ বুধবার (৬ ডিসেম্বর)। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। সেই থেকে দিনটিকে আনুষ্ঠানিকভাবে মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়।

২০০১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরের সময় বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ও ভারত প্রতিবছর এ দিনটিকে আনুষ্ঠানিকভাবে মৈত্রী দিবস হিসেবে পালন করে আসছে।

বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে ভারত একটি।

মৈত্রী দিবসের আয়োজন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও চিরস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন, একই সঙ্গে রক্ত ও ত্যাগ স্বীকারের ইতিহাস।

বাংলাদেশ-ভারত মৈত্রী একটি চুক্তি। যা বাংলাদেশ প্রতিষ্ঠার মাত্র তিন মাসের মধ্যে ১৯৭২ সালের ১৯ মার্চ ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল। ইংরেজি ভাষায় প্রণীত এই চুক্তির শিরোনাম ‘The Indo-Bangla Treaty of Friendship, Cooperation and Peace’ যার অনুবাদ ভারত-বাংলাদেশ মৈত্রী, সহযোগিতা ও শান্তি চুক্তি। বাংলাদেশের পক্ষে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং ভারতের পক্ষে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১:২৩:০৩   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ