পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



---

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ কৃতি নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক দেন বঙ্গবন্ধুকন্যা।

পদকপ্রাপ্তরা হলেন- নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, মরণোত্তর (ঢাকা জেলা), নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার (রংপুর জেলা), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা, মরণোত্তর (নেত্রকোনা জেলা), নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার (লক্ষ্মীপুর জেলা) এবং পল্লী উন্নয়নে রনিতা বালা (ঠাকুরগাঁও জেলা)।

এদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস হিসেবে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৪৯:২৪   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ